ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহ গফরগাঁওয়ে নারী ছিনতাইকারী আটক

ads

ময়মনসিংহের গফরগাঁওয়ে রোববার (২২ নভেম্বর) রোববার সকালে পৌরশহরের মধ্যবাজার থেকে দিপালী বেগম (৩০) নামের এক নারী ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাকে গণপিটুনি দিয়ে থানা পুলিশের হাতে সোর্পদ করেছে জনতা।


জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী কল্পনা বেগম সকাল ১১টার দিকে অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখা থেকে ৬১ হাজার টাকা উত্তোলন করে। টাকা উত্তোলনে পর থেকেই কল্পনা বেগমের পিছু নেয় একদল নারী ছিনতাইকারী। ব্যাংক থেকে নেমে কল্পনা বেগম বাজারে সবজি ক্রয় করার সময় সুকৌশলে তার ভ্যানিটি ব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয় নারী ছিনতাইকারীদল।এসময় ভুক্তভোগী নারীর চিৎকারে স্থানীয় জনতা নারী ছিনতাইকারীদের ধাওয়া করে দিপালী বেগমকে হাতেনাতে আটক করলেও অপর ছিনতাইকারীরা পালিযে যায়। পরে তাকে গণপিটুনী দিয়ে পুলিশে ধরিয়ে দেয়। আটক নারী ছিনতাইকারী বাড়ি পাশ্ববর্তী নান্দাইল উপজেলার পংকরহাটি গ্রামের আরিফ মিয়ার স্ত্রী। গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার জানান, আটককৃত নারী ছিনতাইকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ads
ads
ads

Our Facebook Page